
NovelsUH-BOOK-152
আদর্শ হিন্দু হোটেল(হার্ডকভার)
হাজারি দেবশর্মা, উপাধি চক্রবর্তী- রাণাঘাটের বেচু চক্রবর্তীর হোটেলের রাঁধুনি। শুধু তার হাতের রান্না খাবার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে এসে বেচু...
Available for Rental
Request to Rent
NovelsUH-BOOK-152
হাজারি দেবশর্মা, উপাধি চক্রবর্তী- রাণাঘাটের বেচু চক্রবর্তীর হোটেলের রাঁধুনি। শুধু তার হাতের রান্না খাবার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে এসে বেচু...
Available for Rental
Request to Rentহাজারি দেবশর্মা, উপাধি চক্রবর্তী- রাণাঘাটের বেচু চক্রবর্তীর হোটেলের রাঁধুনি। শুধু তার হাতের রান্না খাবার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে এসে বেচু চক্রবর্তীর হোটেলে খায়। কিন্তু হাজারির ভাগ্যে জোটে কেবলই গঞ্জনা। তাই তো সে স্বপ্ন দেখে নিজের হোটেলে। কোনরকম সঞ্চয় না থাকা সত্ত্বেও স্বপ্ন দেখার সাহস ছিল তাঁর। স্বপ্ন, সততা, একাগ্রতা আর মানুষের ভালবাসা নিয়ে সে শেষ পর্যন্ত হয়েছিলেন একজন সফল হোটেল মালিক। সামান্য হোটেল রাঁধুনি থেকে হোটেলের মালিক হবার চমকপ্রদ কাহিনী 'আদর্শ হিন্দু হোটেল'। যদিও বিভূতিভূষণ উপন্যাসই লিখেছেন কিন্তু তবুও বইটা উদ্যোক্তাদের জন্য হতে পারে টোটকা স্বরূপ। জিরো থেকে হিরো হবার ভ্রমণটা কেমন হতে পারে জানা হয়ে যাবে উপন্যাসের আদলে।
At a glance
From verified rentals
1 review
Additional reader feedback
বিভূতিভূষণের উপর আমার একটা ক্ষোভ কিংবা বলা যায় আক্ষেপ অভিমান কাজ করতো প্রতিটা গল্পের শেষে,যেমনটা বাবার উপর মেয়ে করে থাকে যখন তাকে তার পছন্দ মতো গল্প না শুনিয়ে কিংবা রাক্ষসপুরীতে যখন রাজকন্যাকে বন্দী করে রাখে বাজে রাক্ষস কিন্তু তাকে বাঁচানোর জন্য আসা রাজপুত্রটাই যখন বেঘোরে প্রাণ হারায় কিংবা নানাবিধ সমস্যার যাঁতাকলে পড়ে পৃষ্ঠ হতে থাকে তখন ছোট্ট মেয়ের যেমনটা মনে হয় বাবা তো চাইলেই সব কিছু সহজ করে দিতে পারত এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? পথের প্যাচালীর দূর্গা,কিংবা পুঁইমাচার সেই ছোট্ট মেয়েটা অথবা চারদিক থেকে রিক্ত হওয়া অপুর দুরাবস্থা দেখে কতশতবার যে চোখের পানি ফেলেছি তাই বলতে গেলে বিষাদ সিন্ধু না হলেও ছোটখাটো নদী হয়ে যাবে বই কি! তারপরও এ লোক হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বারবারই টানেন তার লেখার দিকে,সেই টানে পড়া শুরু করেছিলাম "দৃষ্টি প্রদীপ". ভয়াবহ রকমের ডিপ্রেশন চলছিল আমার তখন,পাতা দশেক পড়ার পর বুঝতে পারলাম এই বই পড়লে আমি দুঃখের সাগরে হাবুডুবু খেতেই থাকবো,থাক বরং বাদ দি পরে অন্য কোনো দিনে নিরালা কোনে কিংবা নিঝুম রাতে চাঁদের আলো গায়ে মাখতে মাখতে পড়ে ফেলবো বইটা. সে পরিকল্পনা অবশ্য এখনো বাস্তবায়ন হয়নি.আশায় বাঁচে মানুষের ভাষা একথা বিশ্বাস করে শুরু করলাম আদর্শ হিন্দু হোটেল,এবার মনে মনে পণ করেছিলাম এ লেখার শেষে যদি কাঁদতে হয় তবে কাটাকুটি করে নিব বিভূতিভূষণের সাথে. আশাহত হতে হয়নি মোটেই বরং ৪৬ বছর বয়সের হাজারি ঠাকুর যখন সত্যি সত্যিই খুলে ফেললেন রাণাঘাটে তার আজন্ম লালিত স্বপ্নের হোটেলখানা তখন বারবার আমার মনে পড়ছিল ষাটোর্ধ্ব বয়সে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় খাবার জায়গা কেএফসির উদ্দ্যোক্তার কথা.ইচ্ছেশক্তি থাকলে আর ভাগ্যদেবী সহায় হলে লোকে কি না করতে পারে! হাজারী ঠাকুরের ও সহায় ছিল তার রাধাভল্লব আর কন্যাসম লক্ষ্মীরূপী তিন কন্যা কুসুম,অতসী আর সুবাসিনী.নিজেদের সঞ্চয় অকপটে তুলে দিয়েছিলেন হাজারী ঠাকুরের হাতে শুধু রান্নায় দ্রৌপদী সম দক্ষতার সাথে হাজারী মশাইয়ের অন্যতম গুন তার সততা, পরোপকারীতা আর মহানুভবতা.ঠিক কতটুকু বড় মাপের মানুষ না হলে বেচু চক্কোত্তির হোটেলে সাতবছর কাজ করার সময় অষ্টপ্রহর অপদস্ত করা পদ্মঝিকে কেউ দুর্দিনে আশ্রয় দেয়?যে পদ্মঝিকে দেখলে এখানকার দিনের খলনায়িকারা ও বোধহয় লজ্জায় মুখ লুকিয়ে ফেলবে.মুখরা পদ্ম ও শেষ পর্যন্ত অকূলে ঠ
জীবনে যখন একটু অনুপ্রেরণার প্রয়োজন হয়, যখন জীবন অন্ধকারের অতলে তলিয়ে যেতে থাকে, যখন মনে হয় এই জীবন রেখে কোনো ফায়দা নেই, তখন এই বইটা শান্তি দেয়, অনুপ্রেরণা দেয় সুন্দরভাবে বেঁচে থাকার। হাজারি ঠাকুর চরিত্রে ৩টি সদগুণ দেখা যায়; অধ্যবসায়, আশা এবং বিনয়। যে গুণ গুলো সাফল্যের জন্য অতি প্রয়োজনীয়। তাছাড়া নিজের শক্তিশালী জায়গা খুঁজে বের করা; হাজারির ক্ষেত্রে ছিল রান্নায় ভাল দক্ষতা। যদিও হাজারির জীবনে তিনজন মেয়ে এসেছিল সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আশা মানে ভবিষ্যতের অনিশ্চয়তা। সে অনিশ্চয়তার হাত ধরে অধ্যবসায় এর সহিত নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হয়। হাজারি ঠাকুরের তীব্র আশা তার আসল বয়স কমিয়ে দিয়েছিল এবং তার মনে-দেহে শক্তি-অনুপ্রেরণা যুগিয়েছিল। তাছাড়া হাজারি ছিল কর্মঠ; সে বিশ্বাস করত; কর্ম ছাড়া সুখ নাই। সে তার জীবনে অভিজ্ঞতাকে চরম গুরুত্ব দিয়েছিল। যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে হোটেলের ব্যবসা শুরু করেছিল। গ্রামাঞ্চলের মানুষের অতিথিসেবা এখন প্রায় হারিয়ে গেছে; হাজারি যা পেয়েছিল নিঃস্বার্থভাবে। এখন গ্রামেও শহরের ছায়া, ভদ্রলোক সম্প্রদায়ের বাস; যারা একটু শিক্ষিত-ধনবান হয়ে অহংকারে পেটে ভুঁড়ি গজিয়ে নাক সিটকে পথ চলে। আহ্, আগের গ্রাম আর নেই। ................. বর্তমান প্রজন্ম বই বলতে শুধু বুঝে সেলফ হেল্প আর মোটিভেশন। ফিকশন বই পড়াকে তারা সময়ের অপচয় মনে করে। তারা যদি বুঝত; ফিকশন গল্পের মাধ্যমে মনে যে অনুপ্রেরণা ঢুকিয়ে দেয়; একমাত্র তা মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। আর ইউটিউব চ্যানেলগুলোতেও শুধু মোটিভেশনাল বইয়ের রিভিউ হয়। কারণ ইউটিউবাররা জানে ফিকশন বইয়ের রিভিউ করলে ভিডিও-তে ভিউ আসবে না। তাছাড়া বর্তমান ইউটিউবাররা মনে হয় ফিকশন বই পড়েই না। যাই হোক, যার যেমন ইচ্ছা সে তেমন বই পড়ুক। আমি গল্পের বইয়ের পোকা। জীবন উন্নত করার জন্য যা যা লাগে সব জানা। মোটিভেশনে আমার সুখ নেই। একমাত্র ফিকশনই আমায় সুখ-অনুপ্রেরণা দিতে পারে।।
বাংলা সাহিত্যের অন্যতম সেরা বই তে আপনাকে স্বাগতম! সাহিত্যের আর সাহিত্যিকের মানদন্ডের কষ্টিপাথর নেই। যদি থাকত তাহলে জানতে চাইতাম বিভূতি-ভূষণ বন্দ্যোপাধ্যায় এর কোন বই থেকে কোন বই কে সেরা বলা যায়। তবে এর উত্তর হয়তো বা অনেকের কাছে থাকতে পারে। কিন্তু আমার কাছে এই সব গুলো সেরা হবার গোলকধাঁধাকেই বরং বড্ড ভালো লাগে! বেচে থাকুক আদর্শ হিন্দু হোটেল সকল পড়ুয়াদের মাঝ দিয়ে ❤️
উপন্যাসিকদের একটা বড় বদগুন হল, তারা নানা পদ শেষে শেষে পাঠক কে কষ্ট দিয়ে শেষ করতে ভালোবাসেন। হয়তো সুনীল এর মত পুরো উপন্যাসের মুল নায়ক মারা যাবে, নয়তো পুরো উপন্যাসের সেই ভালো চরিত্রটি সবচেয়ে খারাপ চরিত্রের কাছে হার মানবে। বিভূতিভূষণের আদর্শ হিন্দু হোটেল বইটি পড়বার সময় পুরো সময় টি জুড়ে মনে আমার সেই ভয়। আহারে কত কষ্ট, কত স্বপ্নের সেই গড়ে তোলা কার না কার ষড়যন্ত্রে ভেঙ্গে যাবে। হাজারি সেই রাধুনি ঠাকুর থেকে হোটেল মালিক হবার গল্প। পুরো উপন্যাস পড়েছি এক বসাতে, তবে হ্যা মাঝখানে হারানোর ভয় এত প্রবল হয়ে গিয়েছিল যে একটু টুক করে তাই শেষটা দেখে আসি। বেশ প্রেরনার বই, মানুষের মনে স্বপ্ন থাকতে হয়-তাহলেই না বুড়ো বয়সে মানুষ জোয়ান থাকে। সেই স্বপ্নই তাকে এক দেশ থেকে আরেক দেশে যাবার স্বপ্ন দেখায়। যেসকল উপন্যাসিক মনে করেন-শেষে একটু কষ্ট না দিলে লোকে মনে রাখে না-তাদের বড় উত্তর এই বইটি। ঘাত প্রতিঘাত সহ্য করে মানুষকে বড় হতে হয়। কিন্তু যদি তার মধ্যে থাকে নিজের ভাগ্যকে অনুকূলে নিয়ে আনার অদম্য প্রয়াস, তবে ভাগ্যদেবী তার সাথ দিতে বাধ্য। এজন্যই কথায় বলে Allah helps those who help themselves. বলা যেতে পারে এই কথাগুলোর নিখুত প্রয়োগ পাওয়া যায় বিভূতিভূষণের বই আদর্শ হিন্দু হোটেলে। রাণাঘাটের রেল-বাজারে বেচু চক্কত্তির হিন্দু-হোটেলে মাসিক ৭টাকায় রান্নার কাজ করে পঁয়তাল্লিশ-ছেচল্লিশ বছরের হাজারি ঠাকুর। রান্নার হাত ভালো, তাই মানুষ তার প্রশংসা করে, কিন্তু তার এই প্রশংসা সহ্য করতে পারেনা পদ্ম ঝি। যদিও বেচু চক্কোত্তি এই হোটেলের মালিক, কিন্তু পদ্ম ঝিই যেন এই হোটেলের আসল কর্তী। তার উপর কথা বলার সাহস হয় না কারো। সারাদিন নানা মুখ ঝামটা সহ্য করা, অল্প মাইনে পাওয়া ঠাকুর স্বপ্ন দেখে একদিন সে একটা হোটেল খুলবে, যার নাম দেবে আদর্শ হিন্দু হোটেল। কিন্তু বিধি বাম, ঠাকুরকে চুরির অপবাদে একদিন হোটেল ছাড়তে হয়। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ব্রাক্ষ্মণের স্বপ্ন কী আদৌ পূরণ হবে? কোথা থেকে আসবে নতুন হোটেল তৈরী করার মুলধন? জানার জন্য এ উপন্যাস আপনাকে পড়তে হবে সহজ সরল ঘটনাকে লেখক এমন ভাবে বর্ণনা করেছেন, যা পড়তে ভারী আরাম পাওয়া যায়। তবে ভাগ্য দেবীর একপর্যায়ে গিয়ে শুধু একমুখী আচরণ, কোথায় যেন বাস্তবতার সাথে মিল খায় না। তবুও এ উপন্যাস যে লেখক অত্যন্ত যত্নের সাথে একেছেন, তা বুঝাই যায়।