
ReligionUH-BOOK-165
রাহে বেলায়াত
"রাহে বেলায়াত" বইয়ের সংক্ষিপ্ত কথা: রাহে বেলায়াত-এর বিষয়বস্তু পাঁচটি অধ্যায়ে বিভক্ত ছিল। এবার নতুন দুটি অধ্যায় সংযোজন করে গ্রন্থটিকে সাত অধ...
Currently Rented
Join Reservation Queue
ReligionUH-BOOK-165
"রাহে বেলায়াত" বইয়ের সংক্ষিপ্ত কথা: রাহে বেলায়াত-এর বিষয়বস্তু পাঁচটি অধ্যায়ে বিভক্ত ছিল। এবার নতুন দুটি অধ্যায় সংযোজন করে গ্রন্থটিকে সাত অধ...
Currently Rented
Join Reservation Queue"রাহে বেলায়াত" বইয়ের সংক্ষিপ্ত কথা: রাহে বেলায়াত-এর বিষয়বস্তু পাঁচটি অধ্যায়ে বিভক্ত ছিল। এবার নতুন দুটি অধ্যায় সংযোজন করে গ্রন্থটিকে সাত অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। সকল অধ্যায়েই কমবেশি পরিবর্তন, সংশোধন বা সংযোজন করা হয়েছে। বিশেষ করে “সালাত ও বেলায়াত” নামে নতুন একটি অধ্যায় তৃতীয় অধ্যায় হিসেবে সংযোজন করা হয়েছে। এ অধ্যায়ে সালাত বিষয়ক ‘রাহে বেলায়াতের’ পূর্ববর্তী সংস্করণের যিকর ও দু‘আ গুলোর সাথে আরো কিছু যিকর ও দু‘আ সংযোজন করা হয়েছে এবং সহীহ হাদীসের আলোকে সালাত আদায়ের মাসনূন পদ্ধতি আলোচনা করা হয়েছে। “রোগব্যাধি ও ঝাড়ফুঁক” শিরোনামের ষষ্ঠ অধ্যায়টি সম্পূর্ণ নতুন সংযোজন। রোগব্যাধি জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। দীর্ঘদিন যাবত অগণিত পাঠক বিভিন্নভাবে তাদের বিভিন্ন সমস্যা, রোগব্যাধি, বিপদাপদ ইত্যাদির জন্য সুন্নাতসম্মত দু‘আ যিকর ও চিকিৎসা পদ্ধতি জানতে চাচ্ছেন। কারণ তাবীয-কবয ইত্যাদির শিরক সম্পর্কে অনেক আলিমই কথা বলছেন। আমি আমার ‘ইসলামী আকীদা’ গ্রন্থেও এ বিষয়ে আলোচনা করেছি। পাঠকগণ তাবিয-কবয বর্জন করতে চান। কিন্তু বিকল্প সুন্নাত পদ্ধতি তো তাদের জানতে হবে। আর এজন্যই এ অধ্যায়টি সম্পূর্ণ নতুন সংযোজন করা হলো। মহান আল্লাহর কাছে আমরা সকাতরে দু‘আ করি, তিনি যেন এ সকল সুন্নাত-নির্দেশিত দু‘আ ও ঝাড়ফুঁকের ব্যবহারকারীদেরকে পরিপূর্ণ উপকার ও কল্যাণ প্রদান করেন।…বিস্তারিত জানতে বইটি পড়ুন
At a glance
From verified rentals
0 reviews
Additional reader feedback
আলহামদুলিল্লাহ অসাধারণ একটি বই।
চমৎকার বইটি, বইটি পড়ে উপকৃত হবেন।
This is the best and most authentic book on zikrullah and will meet up your all needs as it contains all the authentic zikr from almost all the authentic islami sources. I found this more valuable than other contemporary collective approach in this subject such as the books shaikh Albanis,shaikh Sabunis, shaikh kahtanis... books. I have more than 2000 consciously selected books and this one with all other written by the same author are in the topmost i have ever read. I recommend these as "must have" islami books ,unique and incredible in there classes. Author Honourable Shaikh Dr. Abdullah Zahangir is the person who got his higher degree from UNIVERSITY OF JEDDAH with a seal in his certificate which show "highest marks in the history" compose this and other of his books from hundreds of authentic reliable islamic sources collectively and clarify their reference in the footnote for verification.
সারা বিশ্বে ভন্ড বাবার উৎপাত বাড়ছে। সে হিসাবে আমাদের দেশেও এর একটা প্রভার বাড়ছে। সাধারন মুসলিম জনতা যাকে তাকে আল্লাহর অলিও মনে করেন। এদের প্রতারনার ফাদে পড়ে অনেকেই নিজের ঈমান হারিয়ে ফেলেন। এদের কেউ কেউ বাবা সেজে আবার টাকা কামাই করেন। আসলে সতিক্যার ওলি কে হবেন , তার পর পরিচয় কি ? অন্য দিকে যারা সহিহ হাদীসের আলোকে বিভিন্ন দোয়া -দুরুদ পালন করতে চান তাদের জন্য বিশেষ ভাবে উপকারী। বইটি সকলের পড়া দরকার।
No member reviews yet.