
NovelsUH-BOOK-164
অপেক্ষা(হার্ডকভার)
মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চ...
Currently Rented
Join Reservation Queue
NovelsUH-BOOK-164
মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চ...
Currently Rented
Join Reservation Queueমানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চক্র ঘুরছে। এই চক্রের ভেতরে ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ কিংবা সকলেই। কিসের অপেক্ষা? - হুমায়ূন আহমেদ’এর অপেক্ষা হাতে নিলে এই কথাগুলোই হয়তো সর্বপ্রথম চোখে পড়বে, মলাটের ভেতর সরু অক্ষরে লেখা। সাধারণত এখানে বইয়ের ছোট্ট একটা পরিচিতি লেখা থাকে। ভেতরে কি পেতে যাচ্ছেন, কি পড়তে যাচ্ছেন তার আকার ইঙ্গিত। কিন্তু হুমায়ূন আহমেদ এখানে তেমন কিছু লিখতে চাইলেন না। রহস্যে ঘিরে রাখলেন পাঠককে। মনে প্রশ্ন জাগিয়ে দিলেন। কয়টা পৃষ্ঠা উল্টে সামনে এগোলেই চার লাইনের ছোট্ট কবিতাংশ, ঘর খুলিয়া বাইর হইয়া জোছনা ধরতে যাই আমার হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই। লাইনগুলো দিয়ে রহস্য ধরে রাখলেন কিংবদন্তি লেখক। এখন তো সামনে এগোতেই হবে। বইটি শুরু হয় আনন্দ দিয়ে। অমলিন আনন্দ, যেখানে কোনো আক্ষেপ নেই। কিন্তু জীবন তো এমন নয়। জীবনে সুখ-দুঃখ উভয় যমজ ভাইয়ের মত বিরাজমান। হুমায়ূন আহমেদ’এর অপেক্ষা কারণে অকারণে সত্য কথা বলে। মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়, আবার চোখে আঙ্গুল দিয়ে নিজের ভুলগুলো দেখিয়ে দেয়। কষ্টের সীমা লঙ্ঘন করে সুখের হাতছানি দেয়। কিন্তু সুখ দেয় না। এই অপেক্ষাকে জন্মদিনের শুভেচ্ছা। আরও অসংখ্য পঁচিশ বছর যেন এভাবেই কেটে যায়।
At a glance
From verified rentals
0 reviews
Additional reader feedback
সার্জারি লেকচার খুব বোরিং চলছিলো, তাই লেকচার বাদ দিয়ে বইটা পড়ছিলাম। এমন সময় সুপ্রভার অংশটুকু শেষ হয়ে গেল। আমি বসেছি থার্ড বেঞ্চে, একেবারে স্যারের মুখোমুখি। বইটা বন্ধ করলাম। স্যারের দিকে তাকিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করলাম। স্যার অপ্রস্তুত হয়ে অন্য দিকে তাকিয়ে পড়ানো চালিয়ে গেলেন। এরপর বইয়ের বাকি অংশ শেষ করলাম কলেজের লাইব্রেরিতে বসে। শেষ করেও কাঁদলাম। জানি, এটা কোনো রিভিউ হলো না। না হোক। আমি কান্নাকাটি করেছি, লিখে ভালো লাগলো।
"পেনসিলে আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘসে তুলে ফেলা যায়। অপছন্দের কথা মুছে ফেলার কোন ব্যবস্থা নেই, থাকলে সুপ্রভার জন্য খুব ভাল হত।’ (স্পয়লার অ্যালার্ট) ‘অপেক্ষা’ একটা কঠিন বই। কঠিন কারণ বইটা পড়ে আমার প্রচণ্ড অসহায় বোধ হচ্ছে। সুরাইয়াকে নিয়ে বলি। এই চরিত্রের জন্য আমার বিন্দুমাত্র সিমপ্যাথি কাজ করে না। নিজে কষ্টে থাকে বলে আশেপাশের সকলকে যন্ত্রণায় রাখা জঘন্য একটা ব্যাপার। এই কাজটা সে করে যায় বছরের পর বছরের পর বছর। নিজের অসুস্থতা, অশান্তির দোহাই দিয়ে মানুষের জীবনকে নরক বানানোর পর যখন সেই মানুষগুলোর উপর কন্ট্রোল হারাতে থাকে তখন ভয় পেয়ে, কান্নাকাটি করে আবার পাওয়ার ফিরিয়ে নেওয়ার চেষ্টা—ক্লাসিক ‘আমি প্যারেন্ট আমার ক্ষমতা সৃষ্টিকর্তার কাছাকাছি’ টাইপের মানসিকতা। ইমন, মিতু, সুপ্রভা, ছোট মামা—এই চরিত্রগুলোর জন্য ভীষণ মায়া হয়। এত নিখুঁতভাবে মানুষকে এঁকে ফেলতে পারতেন বলেই তিনি হুমায়ূন আহমেদ। নিজের সমস্যা সমাধানের চেষ্টা করা যায় কিন্তু অন্য কেউ যেচে পড়ে অশান্তি তৈরি করলে সেটার সমাধান নাই। কানে হেডফোন লাগিয়ে বসে আছি, খুব জোরে গান বাজে। ভাবনা-চিন্তা স্টপ করার একটা ভালো উপায় এটা। বইয়ে একটা কথা আছে, মানুষ জীবন কাটায় মৃত্যুর জন্য অপেক্ষা করে কিন্তু সেটা সে বুঝতে পারে না। অপেক্ষা করে করে বেঁচে থাকা একদম ভালো কিছু না। আমি সারাজীবন এটা করে এসেছি, এখনও করে যাচ্ছি কিন্তু এই চক্র থেকে বের হতে শেখা জরুরি, তাই না?
এইরকম একটা গল্প মন খারাপ করিয়ে দিতে বাধ্য।সুরাইয়ার স্বামী হাসানুজ্জামানের নিখোঁজ হওয়ার মাধ্যমে গল্পের শুরু। সুরাইয়া এই ট্রমা কাটিয়ে উঠতে পারে না। আমাদের বাস্তব জীবনে ও কথাসাহিত্যে প্রায় উপেক্ষিত মানসিক অসুস্থতা, ট্রমার দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া লেখক "অপেক্ষা" উপন্যাসে সুন্দরভাবে ধারণ করেছেন। সুরাইয়ার মানসিক বৈকল্যের কারণে তার দুই সন্তান স্বাভাবিক জীবন পায় না (যা তাদের ভিতরে আত্মবিনাশের বীজ বুনে দেয়।) এদের মধ্যে মেয়ে সুপ্রভার পরিণতি চাইলেও ভুলতে পারবো না।ছেলে ইমনের জীবনের ঘটনাপ্রবাহ পুরো উপন্যাসে প্রায় নিখুঁতভাবে এলেও শেষের কষ্টকল্পিত উপসংহার পুরো গল্পের আবহ নষ্ট করেছে। সুরাইয়ার সাথে তার স্বামীর কাল্পনিক কথোপকথনগুলো মন বিষণ্ণ করে দ্যায়। পুরো গল্পটাই অসাধারণ কিন্তু শেষের "অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো" অংশটা একেবারেই হুমায়ূনীয় এবং একেবারেই সাধারণ। লেখকের শক্তি ও সীমাবদ্ধতা দুইটার জন্যই "অপেক্ষা" মনে থাকবে (প্রথমবারের মতো এইবার ভুলবো না মোটামুটি নিশ্চিত।)
বাংলাদেশে হুমায়ূন আহমেদ ঠিক কি কারণে বিখ্যাত শুধুমাত্র এই বইটা পরলেই বুঝা যায়। একদম নিরেট, নির্মল আবেগ দিয়ে হয়তো বইটা লেখা :) নিজের আরেকটা জন্মদিনের ঠিক আগেরদিন বইটা পড়ে শেষ করার পর মনে হচ্ছে নিজেকে নিজে জন্মদিন উপলক্ষে বিশাল একটা উপহার দিলাম :D
আমার মতে বইটিকে অসাধারণ বা এ জাতীয় কোন শব্দ দ্বারা প্রকাশ করা সম্ভব না । এই বই এর মত আর কোন বই আমার হৃদয় ও আবেগকে এত বেশি স্পর্শ করেছে বলেও মনে হয় না । বইটির কভারে লেখা আছেঃ মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চক্র ঘুরছে।এই চক্রের ভেতরে ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ। কিংবা সকলেই কিসের অপেক্ষা? হ্যাঁ । বই এর নাম ও কভারের এই লেখাটির সার্থকতা যথার্থ। মুলত ইমনের বাবার হঠাৎ নিখোঁজ হওয়ার মাধ্যমে এই অপেক্ষার সূত্রপাত। তবে এর মাধ্যমে ইমনের মা সুরাইয়ার হাস্যজ্জল সংসার এর কিভাবে পরিবর্তন হওয়া শুরু করে তার স্পষ্ট চিত্রায়ন পাওয়া যাবে । বইটিতে আমার সবচেয়ে প্রিয় চরিত্রটি হল সুপ্রভা ( ইমনের ছোট বোন ) । খুব সহজেই যে কেউ তাকে নিজের ছোট বোনের আসনে বসাবে । তবে বই টির ঠিক মাঝে হুমায়ন আহমেদ ( এখান থেকে এই প্যারায় কিছু spoiler আছে) এই আবেগময় চরিত্রটির মৃত্যু টি এমন ভাবে দেখান যা আমাকে ভেতর থেকে কাঁদিয়েছে। এমন কি এই অংশ পড়ে আমার এত অভিমান হয় যে আমি ঠিক করি যে আমি এই বই এর বাকি অংশ পরব না । এরপর দুই দিন আমি শুধু এই পৃষ্ঠা টিই পড়েছি আর ভেবেছি কেন এমনটি ই হওয়ার ছিল ? কেন? কোন বই আমাকে এতটা কাঁদায় নি। যাই হোক বাকি অংশও না পড়ে থাকতে পারিনি। হুমায়ুন আহমেদ ২২০ পৃষ্ঠার এই বই টি এত আবেগ নিয়ে লিখেছে যা না পড়লে বিশ্বাস হবে না। আমার মনে আছে, যখন ছোট্ট ইমনের ছোট বোন টির জন্ম হল তখন ইমনের চাচা ইমনকে বলল, তোর একটা ছোট বোন হয়েছে । ইমন জিজ্ঞেস করল, বোন টার নাম কি? “নাম এখনো রাখা হয়নি ।“ “ নাম রাখা হয় নি কেন? “ ফিরোজ ( ইমনের চাচা) সেই প্রশ্নের জবাব না দিয়ে বলল –আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না । সে বেঞ্চে লম্বা হয়ে ঘুমিয়ে পড়ে। তার একটা বোন হয়েছে অথচ তার নাম রাখা হয় নি এই চিন্তাটাই তাকে অভিভূত করে। সবার ই নাম আছে শুধু তার বোনটার কোন নাম নেই।যদি নাম রাখতে ভুলে যায়। যদি কোনদিনই তার নাম না রাখা হয় তাহলে কি হবে? মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে। কেউ তাকে খেলতে ডাকবে না । ডাকবে কি করে মেয়েটারতো নামই নেই।আজ সারাদিন নানা রকম ভয়াবহ সমস্যা ইমন পার করেছে , তার চোখে এক ফোঁটা পানি আসে নি- এখন এই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি এসে গেল । সে যতবারই সার্টের হাতায় চোখ মুছে
কিছু বই আছে যেগুলো বার বার পড়তে ইচ্ছে হবে আপনার। এই বইটা ঠিক সেইরকমি একটি বই। আমার অসম্ভব পছন্দের একটি বই। 'আমাদের মানব জীবনটাই কেটে যায় প্রিয়জনের ফিরে আসার অপেক্ষার প্রহর গুনতে গুনতে...❤️
No member reviews yet.